1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে ১০ (দশ) পাতা হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৬৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/আশীষ কুমার দাস এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে ১। মোঃ সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮), পিতা-মোঃ বদিউল আলম, মাতা-শাহানারা বেগম, সাং-ভূইঘর সরদার বাড়ি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে ইং ০৫/০৮/২০২৬ তারিখ ১৯:১৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন মাহমুদপুর সাকিনস্থ নিজাম উদ্দিন রোডের ৭ তলা বাড়ির পাশের এলাকায় অভিযান পরিচালনা করে ১০ (দশ) পাতা হেরোইন সহ গ্রেফতার পূর্বক আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীদের পিসিপিআর যাচাই করে একাধিক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..