1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

লামা গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২৬ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পঠিত
৯৮

মোঃ নাজমুল, হুদা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বান্দরবানের লামা উপজেলার ১ নম্বর গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২৬টি বন্যাদুর্গত পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ওবাথোয়াই মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন লামার প্রবীণ সাংবাদিক রুহুল আমিন, লামা উপজেলা গণসংহতি আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক প্রণয় ত্রিপুরা, সাংবাদিক নজরুল ইসলাম, গজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা বাবু মংক্যাচিং চৌধুরী, গজালিয়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ধারাবাহিকভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পরে অতিথিবৃন্দ ১ নম্বর ওয়ার্ডের ২৬টি বন্যাদুর্গত পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..