1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

হরিরামপুর থানায় নতুন ওসি তৌফিক আজম, বিদায়ী আফজাল হোসাইনকে সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন তৌফিক আজম। দায়িত্ব গ্রহণের পর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে বিদায়ী ওসি মুহাম্মদ আফজাল হোসাইনকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হরিরামপুর থানায় নবাগত ওসির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী ওসির বিদায় উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ওসি তৌফিক আজমকে স্বাগত জানান। এ সময় বিদায়ী ওসি মুহাম্মদ আফজাল হোসাইনের দায়িত্বকালীন বিভিন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন উপস্থিত ব্যক্তিরা। পাশাপাশি তাঁর পরবর্তী কর্মজীবনের সাফল্য ও কল্যাণ কামনা করেন তারা।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি তৌফিক আজম বলেন, হরিরামপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদায় ও বরণ অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..