1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

আজ ভোর ৫টা ৩০ মিনিটে  অষ্টমী পূজা শুরু হবে অসুর বধের প্রত্যয়ে 

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

দেবী শক্তির বন্দনা এবং অসুর বধে অশুভ খন্ডনের প্রত্যয়ে আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পালিত হবে। এবার তিথি স্থায়ী হওয়ায় শনিবার এবং গতকাল দুদিনব্যাপী মহাসপ্তমী পালিত হয়েছে। কুমারী পূজা, সন্ধি পূজা এবং অষ্টমী পূজার মধ্য দিয়ে পালিত হবে মহাষ্টমী।

পঞ্জিকা অনুযায়ী, আজ ভোর ৫টা ৩০ মিনিটে অষ্টমী পূজা শুরু হবে। কুমারী পূজা শুরু হবে সকাল ৯টা ৩০ এ। প্রতিবছরের মতো এ বছরও রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এ সময় দুর্গা প্রতিমার সামনে কুমারী দেবীর বেদি স্থাপন করা হয়। পূজার শুরুতেই মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। পরে পঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত ও ভক্তরা। দুর্গা পূজার অন্যতম আকর্ষণ পূজা। দেবী পুরাণে কুমারীপূজার উল্লেখ রয়েছে।

শাস্ত্র অনুসারে, ১ থেকে ১৬ বছর বয়সের অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। ব্রাহ্মণ অবিবাহিত কন্যা কিংবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। কুমারী পূজা শেষে সন্ধি পূজা এবং প্রসাদ বিতরণ করা হবে বিভিন্ন মন্ডপে।

আগামীকাল (মঙ্গলবার) ভোর ৫টা ৩০ এ অনুষ্ঠিত হবে নবমী পূজা। বুধবার দশমী পূজা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের পর দেবী নৌকায় গমন করবেন। এ বছর ঢাকায় ২৫৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং সারা দেশে প্রায় ৩৩ হাজার ৮৫১টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..