শিরোনাম :
মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চার জাহাজ হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গবেষণায় দুই শিক্ষক পেলেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড

গবেষণায় দুই শিক্ষক পেলেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড

গবেষণায় বিশেষ অবদানের জন্য দুইটি ভিন্ন ক্যাটাগরিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিজ্ঞান ক্যাটাগরিতে এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান চৌধুরী সোশ্যাল সায়েন্স অ্যান্ড বিজনেস ক্যাটাগরিতে এ সম্মাননা লাভ করেন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র আয়োজিত ‘৮ম বার্ষিক কনফারেন্স অন রিসার্স ফাইন্ডিং’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালায় এ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সাফিউল ইসলাম খান চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ।এদিকে অ্যাওয়ার্ড প্রাপ্ত গবেষক অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ভৌত রাসায়নিক পদ্ধতিতে বায়োগ্যাস থেকে পানি, কার্বনডাই-অক্সাইড ও হাইড্রোজেন ডাই সালফাইড বের করে মিথেনের পরিমাণ বৃদ্ধি করা এবং ইঞ্জিন ও গৃহস্থালি কাজের জন্য তুলনামূলকভাবে বিশুদ্ধ অধিক কার্যকর বায়োগ্যাস উৎপাদন নিশ্চিত করাই ছিল আমার গবেষণার মূল বিষয়বস্তু।

অন্যদিকে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান চৌধুরী নিজ গবেষণার ব্যাপারে বলেন, ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনে কতখানি ভূমিকা রাখে- এ বিষয়ে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্টের সাথে কাজ করি। গবেষণায় দেখা যায়, এই ঋণের সুফল অধিক দরিদ্ররা  তেমন না পেলেও  মধ্যবিত্ত শ্রেণী এ থেকে সুবিধা ভোগ করে থাকে। আবার নারীর ক্ষমতায়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নারীকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এই ক্ষুদ্র ঋণ পুরুষরা নিয়ে থাকেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com