নিজস্ব প্রতিবেদক
ইলশেগুঁড়ি বৃষ্টিতে চরম দুর্ভোগে রাজধানীবাসী। শনিবার রাজধানীজুড়ে দেখা গেছে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আষাঢ়ের শুরু থেকেই সারাদেশে বৃষ্টির প্রবণতা বেড়েছে। গত কয়েকদিন ধরে ভারি বর্ষণ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
শুক্রবার (১৮ জুন) রাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। শনিবার ভোর থেকে রাজধানীজুড়ে চলছে বিরামহীন বৃষ্টি। এমন ইলশেগুঁড়ি বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরের বাসিন্দারা।
আষাঢ়ের টানা এ বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ। বিশেষ করে ফুটপাত ব্যবসায়ীদের ভোগান্তি বেড়েছে। বৃষ্টি উপেক্ষা করে রুটি-রুজির তাগিদে ঘর থেকে বেরিয়ে কাকভেজা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন তারা।
এ বৃষ্টিতে কর্মজীবী মানুষেরাও দুর্ভোগে পড়েছেন। সকালে অফিসে উদ্দেশে বের হয়ে কাকভেজা হয়ে তাদেরকে কর্মস্থলে পৌঁছাতে হয়েছে।
এদিকে, সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টিতে ভিজে ভাসমান হকাররা ফল ও শাকসবজিসহ বিভিন্ন মালামাল বিক্রি করছেন। ক্রেতা না থাকলেও রুটি-রুজির তাগিদে আষাঢ়ের বৃষ্টিতে ভিজছেন তারা।
Leave a Reply