শিরোনাম :
পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী পবিত্র রমজানে পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইশরাক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যক্রম শুরুর ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বরিশাল উজিরপুরে লাশ উদ্ধার, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বরিশাল উজিরপুরে লাশ উদ্ধার, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

 

বরিশালপ্রতিনিধি:

বিচার চেয়ে বিক্ষোভ, ইনসেটে বাসুদেব।

বরিশালের উজিরপুর উপজেলায় বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় একটি বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের স্বজনরা। এই হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এলাকাবাসী। অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার সকালে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রাম থেকে বাসুদেব চক্রবর্তীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনদের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে জমির বিরোধীয় প্রতিপক্ষরা তাকে ডেকে নিয়ে যায়। পরে জামবাড়ি সড়কের উপড় অসুস্থ অবস্থায় পড়ে আছে খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন তিনি।

পুলিশ জানায়, পরকীয়ার টানে ওই গ্রামের এক নারীর সাথে দেখা করতে গিয়েছিল বাসুদেব। পথে সে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। যদিও বাসুদেব চক্রবর্তীকে হত্যা করা হয়েছে বলে দাবি তার স্বজনদের। বাসুদেব হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবিতে সকালে জামবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। বাসুদেবের বড় ভাই নিখিল চক্রবর্তী হারতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান জানান, বাসুদেব চক্রবর্তীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com