শিরোনাম :
গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার লামায় পর্যটন ও নিরাপত্তা আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড নতুন নিয়মে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চকরিয়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে নারীর মৃত্যু

চকরিয়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে নারীর মৃত্যু

 

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারে চকরিয়ায় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে রাবেয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার হারবাং মইস্যার ঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বকশির ঘোনা এলাকার ফিরোজ আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারবাংয়ের মইস্যাঘোনা এলাকায় গত কয়েক বছর ধরে পাহাড়ের পাদদেশে ঘর বেঁধে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছেন ফিরোজ আহমদের পরিবার। কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এতে বৃহস্পতিবার ভোরের দিকে পাহাড়ের মাটি ধসে ফিরোজ আহমেদের বসত ঘরের উপর পড়লে মাটি চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী রাবেয়া খাতুন মারা যায়।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মইস্যাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক নারী নিহত হয়েছে। ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ওই নারীর লাশ পরিবারের সদস্যরা তাদের নিজ গ্রামের বাড়ি পেকুয়ায় নিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com