শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাদারীপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৫০ মামলায় জরিমানা

মাদারীপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৫০ মামলায় জরিমানা

 

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে চলছে দ্বিতীয় দিনের কঠোর লকডাউন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর সদর ও শিবচর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৫০টি মামলায় ২৮ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এদিকে মাদারীপুরের বিভিন্ন রাস্তাঘাট, বাজার অনেকটাই ফাকা। অপ্রয়োজনে বাইরে লোকজন দেখা যায়নি।

সূত্র জানায়, করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া ও ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া সব কিছু বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। শুক্রবার সকাল থেকে সদর উপজেলার ও শিবচর উপজেলায় বেশিরভাগ বাজারে সরকারের ঘোষিত নির্দেশনা মেনে চললেও কিছু দোকানপাট খোলাসহ বিনা কারণে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের আটক করে পুলিশ। পরে তাদের ৫০টি মামলায় ২৮ হাজার একশ টাকা আর্থিক জরিমানা আদায় করে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করে চলছে জেলা প্রশাসন মাদারীপুর। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, র‌্যাবসহ সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। যে সকল লোকজন স্বাস্থ্যবিধি মানছেন না বা অযৌক্তিক কারনে বাড়ির বাইরে বের হয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ১৬ জন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ অভিযানে ৩৯টি মামলার মাধ্যমে ২৫ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও শিবচর উপজেলা ১১টি মামলায় তিন হাজার একশ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে ও সকলকে সুরক্ষিত রাখতে জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com