শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাবনা প্রায় দুই মণ গাঁজাসহ আটক ২!

পাবনা প্রায় দুই মণ গাঁজাসহ আটক ২!

পাবনাপ্রতিনিধি:

পাবনা শহরের অদূরে গাছপাড়ায় মহাসড়কে মাল পরিবহনের ট্রাক থেকে ৭৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার (৪ জুলাই) সকালে র‍্যাব-১২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- কুড়িগ্রাম জেলার -ফুলবাড়ী উপজেলার গোরুক মন্ডপ নাওডাঙ্গা গ্রামের মনসুর আলীর ছেলে মিজানুর রহমান (২৬) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নিচু কলোনি গ্রামের শেখ শহিদ এর ছেলে জয়নাল আবেদীন (২৬)।

র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে গাছপাড়ায় মহাসড়কের মোড়ে অবস্থান নিয়ে চেক পোস্ট স্থাপন করা হয়। সেখানে একটি ট্রাক থামানো হয়। চালক ও আরোহীরা পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। ট্রাকটি তল্লাশি করে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রবিবার সকালে ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com