শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লকডাউনে আটকদের গাদাগাদি করে রাখার অভিযোগ

লকডাউনে আটকদের গাদাগাদি করে রাখার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

সমাধানের পথ খুঁজতে অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব দিলেন হাইকোর্ট

চলমান লকডাউন ভঙ্গের কারণে আটক করা ব্যক্তিদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে হাজতখানায় গাদাগাদি করে রাখার মাধ্যমে স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অভিযোগ কিভাবে সমাধান করা যায় তা নিয়ে সংশ্লিস্টদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে আলোচনা করতে বললেন হাইকোর্ট।

বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ বুধবার অ্যাটর্নি জেনারেলকে এ দায়িত্ব দেন। আদালত বলেছেন, স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে আটক করলেন। আবার নিজেরাই যদি সেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন তাহলে কি হলো? বিষয়টি গুরুত্বপূর্ন। তাই এটা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও পুলিশের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলুন।

লকডাউন ভঙ্গের অভিযোগে আটক করা কয়েকশ ব্যক্তিকে একসঙ্গে ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখার বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. জোবায়দুর রহমান, আল রেজা মো. আমির এবং মোহাম্মদ মিসবাহ উদ্দিন। তিনি আদালতে বলেন, রাজধানীতে প্রতিদিন ৪/৫শ ব্যক্তিকে আটক করা হচ্ছে। গত ছয়দিনে ৩০৬৫ জন আটক হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা থেকে প্রত্যেক প্রিজন ভ্যানে ২০/২৫ জন করে ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হচ্ছে। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ যাদের আটক করা হচ্ছে, তাদের আদালতের নেওয়ার সময়(প্রজিন ভ্যানে) এবং এবং একসঙ্গে হাজতখানার রাখায় স্বাস্থ্যবিধি ভঙ্গ হচ্ছে। পরস্পরের শরীরের সঙ্গে শরীর এবং নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস মিশে একাকার হয়ে যাচ্ছে। এছাড়া আটক ব্যক্তিদের আত্মীয়স্বজনরা ম্যাজিস্ট্রে আদালতে ভিড় করছেন। এতে আটক ব্যক্তিদের মাধ্যমে করোনার সংক্রমন আরো বেড়ে যাবার আশংকা রয়েছে। তিনি বলেন, আটক ব্যক্তিদের স্বস্ব থানায় রেখে ভার্চূয়ালি উপস্থিতির মাধ্যমে ম্যাজিস্ট্রেটরে সামনে হাজির করা গেলে এই গাদাগাদি এড়ানো সম্ভব।

এসময় আদালত বলেন, সরকারতো ভাল বুঝেই এবিষয়ে আইন করেছে। কিন্তু এর বাস্তবায়নে যে জনশক্তি ও লজিস্টিক সাপোর্ট লাগবে রাতারাতি তার ব্যবস্থা করা কঠিন।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আটক ব্যক্তিদের ২৪ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার বাধ্যবাধকতা আছে।

পরে আদালত এ বিষয়ে কি করা যায় তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের কাছে জানতে চান। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানাবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com