চট্টগ্রামপ্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার সকালে উপজেলার কুমিরায় এ ঘটনা ঘটে। তবে নিহত যুবকের (৩০) পরিচয় পাওয়া যায়নি। দুপুরে হাইওয়ে পুলিশ লাশটি পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলাধীন মহাসড়কের কুমিরা এলাকায় সড়ক পারাপারের সময় এক অজ্ঞাত যুবককে একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে দুপুরে পোষ্টমর্টেমের জন্য চমেকের মর্গে প্রেরণ করে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম বলেন, অজ্ঞাত গাড়ি চাপায় যুবক নিহত হওয়ার পর দুপুরে আমরা লাশটি পোষ্টমর্টেমের জন্য পাঠিয়েছি। তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply