শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ১৯ হাটে কোরবানির পশু বিক্রি শুরু

রাজধানীর ১৯ হাটে কোরবানির পশু বিক্রি শুরু

 

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

 

আজ শনিবার (১৭ জুলাই) ঢাকার দুই সিটি করপোরেশনের ১৯টি অস্থায়ী পশুর হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে, যদিও এর আগেই ইজারার শর্ত ভেঙে বিভিন্ন হাটে শুরু হয় পশু বিক্রি।

বিক্রেতারা বলছেন, ছুটির দিন (শুক্রবার) হওয়ায় সবাই পশু দেখতে হাটে ভিড় জমিয়েছে; কিন্তু বেচাকেনা এখনো শুরু হয়নি। যদিও বেশ কিছু ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল, ঝামেলা এড়াতে এবং ভালো গরু পেতে হাট শুরু হওয়ার আগেই তাঁরা সেরে ফেলেছেন পশু কেনার কাজটি।

গতকাল শুক্রবার ছিল রাজধানীর পশুর হাটগুলোর প্রস্তুতি সম্পন্ন করার শেষ দিন। দেখা যায়, এরই মধ্যে বেশির ভাগ হাটের প্রস্তুতির কাজ সেরে ফেলেছেন ইজারাদাররা। পশু বেঁধে রাখার জন্য বাঁশের কাঠামো নির্মাণ, হাটের নিচু জায়গাগুলোতে বালু ফেলা, জীবাণুনাশক টানেল বসানো, হাসিল বুথ, হাট মনিটরিং কমিটি সেন্টারসহ সব কাজ শেষ। কিছু হাটের ইজারাদাররা পশু বেঁধে রাখার বাঁশের কাঠামো নির্মাণের কাজ কিছুটা বাকি রেখেছেন। হাটে আরো কী পরিমাণ নতুন গরু আসবে, সেটা না বুঝে এখনই বাকি কাজ সারতে চান না তাঁরা।

১৯টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হাটের সংখ্যা ১০। এ ছাড়া সারুলিয়ায় ডিএসসিসির একটি স্থায়ী হাট রয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রয়েছে ৯টি হাট। পাশাপাশি গাবতলীতে রয়েছে সংস্থাটির একটি স্থায়ী হাট। গতকাল গাবতলীর হাটে গিয়ে দেখা যায়, কোরবানি উপলক্ষে হাটটিতে পশু বিক্রি শুরু হয়েছে বেশ জোরেশোরেই। সারা বছর হাটটি চালু থাকলেও কোরবানির সময়ই হাটের মূল বেচাকেনা হয়। গতকাল এই হাট থেকে এক লাখ ২০ হাজার টাকায় গরু কিনেছেন কল্যাণপুরের বাসিন্দা রাসেল ইবনে কামাল। তিনি বলেন, ‘পরে হাটে ভিড় আরো বাড়ব। তাই আগেই কিনা নিলাম। করোনার মধ্যে ভিড়ের হাটে না আসাই ভালো।’

রাজধানীর মেরাদিয়া পশুর হাটে গিয়ে দেখা যায়, বনশ্রী এইচ ব্লক থেকে এন ব্লক পর্যন্ত প্রস্তুত এই হাট। ঢুকতেই মাইকে বারবার স্বাস্থ্যবিধি মানাসংক্রান্ত ঘোষণা কানে এলেও সে বিষয়ে বিশেষ নজর দিতে দেখা যায়নি ক্রেতা-বিক্রেতাকে। মাস্ক, জীবাণুনাশক টানেল বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেও ছিল তাঁদের অনীহা। হাটটিতে আজ বেচাকেনা শুরু হওয়ার কথা থাকলেও অল্প পরিসরে এরই মধ্যে এ হাটে চলছে পশু বেচাকেনা।

এদিকে রাজধানীর ভাটারা থানার নতুনবাজারসংলগ্ন সাঈদনগর কোরবানির পশুর হাটের প্রস্তুতি এরই মধ্যে শেষ। দু-তিন ধরে এই হাটে অল্প কিছু গরু-ছাগল বিক্রি হচ্ছিল। তবে আজ শুরু হচ্ছে হাটের মূল বেচাকেনা। হাটটি ঘুরে জানা যায়, সময় যত যাচ্ছে হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও বাড়ছে। ক্রেতাদের বেশির ভাগই দামদর দেখতে আসছে। আবার কেউ কেউ পছন্দের গরুটি কিনে নিয়ে যাচ্ছেন এবং দামদর ঠিক করে বায়না দিয়েও যাচ্ছেন। হাটে বেশির ভাগ বিক্রেতার মুখে মাস্ক নেই। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জটলা বেঁধে যেমন-তেমনভাবে সময় পার করছেন। হাটের গেটগুলোর মুখে জীবাণুনাশক টানেল ও বেসিন বসানো হলেও কাউকে ব্যবহার করতে দেখা যায়নি। তবে ইজারাদার কর্তৃপক্ষ সব সময় মাইকিং করে স্বাস্থ্যবিধি মানাসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সতর্ক করছে ক্রেতা-বিক্রেতাদের।

হাটটিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি ৩০০ স্বেচ্ছাসেবক তিন শিফটে কাজ করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com