শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যুব রেডক্রিসেন্ট সদস্যদের মারধর, ২ যুবকের কারাদণ্ড

যুব রেডক্রিসেন্ট সদস্যদের মারধর, ২ যুবকের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী যুব রেডক্রিসেন্টের দুই সদস্য রাতুল কুমার শীল (১৯) ও জিলানীকে (১৬) মারধরের অপরাধে দুই যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ জুলাই) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- বাগেরহাট সদরের ভদ্রপাড়া গ্রামের মালেক হাওলাদের ছেলে আলী হোসেন এবং একই গ্রামের মো. আশরাফ ফরাজির ছেলে মো. একরাম ফরাজি।

এর আগে, শনিবার সকাল ১১টার দিকে সিরিয়াল ভঙ্গ করে টিকাদান কেন্দ্রে প্রবেশের চেষ্টায় বাধা দেওয়ায় রেডক্রিসেন্টের ওই দুই সদস্যকে মারধর করেন দণ্ডাদেশ প্রাপ্ত যুবকরা।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম বলেন, করোনা ভ্যাকসিন কার্যক্রমে স্বেচ্ছাসেবকের কাজে নিয়োজিত রেডক্রিসেন্ট সদস্য রাতুল কুমার শীল ও জিলানীকে অন্যায়ভাবে মারধর করেছে দুই যুবক। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে উপস্থিত একাধিক লোকের কথায় ঘটনার সত্যতা পাওয়া যায়।

তিনি আরও জানান, এই অপরাধে দণ্ডবিধির ১৮৬০ ধারা মোতাবেক ওই দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আহত রেডক্রিসেন্ট সদস্যদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com