যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

একসঙ্গে শাকিব-ফারিয়া

একসঙ্গে শাকিব-ফারিয়া

বিনোদন প্রতিবেদক
‘শাহেনশাহ’ শিরোনামের ছবিতে জুটি হয়ে অভিনয় করেছিলেন শাকিব খান এবং নুসরাত ফারিয়া। এরপরে আর কোন ছবিতে তাদের জুটি দেখেনি দর্শক। মাজে একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বিজ্ঞাপনে অভিনয় করলেও পর্দায় একসঙ্গে আর ধরা দেননি তারা।
এবার আবারো জুটি বেধেছেন তারা। তবে কোনো সিনেমায় নয়। করলেন নতুন বিজ্ঞাপন। সোমবার রাজধানীর মেরাদিয়ার একটি শুটিং হাউজে বড় আয়োজনে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন সামিউর রহমান।

শাকিব খান ও নুসরাত ফারিয়ার এই বিজ্ঞাপনে জিঙ্গেল দিয়েছেন প্রতীক হাসান ও লুইপা। মিউজিক করেছেন প্রীতম হাসান।

নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে শাকিব খান বলেন, এটি বিজ্ঞাপন চিত্রের শুটিং। কিছুটা রোমান্টিক ধাঁচের। অনেকদিন থেকে কথা চলছিল তাদের সঙ্গে। চার-পাঁচ মাস আগেই এই বিজ্ঞাপনের চুক্তি করেছিলাম। তাদের আয়োজন ও ভাবনা ভালো লেগেছে বলেই কাজটা করছি। এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছি।

নির্মাতা জানিয়েছেন পণ্যটি বার্জার পেইন্টস রেডিয়েন্সের। চলতি মাসেই বিভিন্ন মাধ্যমে প্রচার হবে। বিজ্ঞাপনটির শুটিং শেষে মুম্বাই থেকে পোস্ট প্রডাকশন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com