শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্পর্শিয়ার ‘আসছে মা দুর্গা’

স্পর্শিয়ার ‘আসছে মা দুর্গা’

বিনোদন প্রতিবেদক:

কিছুদিন আগেই একসঙ্গে দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। ‘রক্ত ময়ূর’ ও ‘জলকিরণ’ নামের এ দুই সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের শুরুতে। এবার আসছে দুর্গাপূজাকে সামনে রেখে নতুন একটি মিউজিক ভিডিওর মডেল হলেন এই নায়িকা।
গানের শিরোনাম ‘আসছে মা দুর্গা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন পূজা। গানটির সংগীত পরিচালনা করেছেন লিংকন। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মনোরম লোকেশনে বিশাল সেট বানিয়ে এর শুটিং সম্পন্ন করা হয়েছে। গান ভিডিওটি পরিচালনা করেছেন অনন্য মামুন। দুর্গাপূজাতে গান ভিডিওটি অবমুক্ত হবে বলে জানা যায়।

এ গান ভিডিওর মাধ্যমে অনেক বছর পর আবারো মিউজিক ভিডিওর মডেল হলেন স্পর্শিয়া। তিনি বলেন, অনেক বছর পর মিউজিক ভিডিওর মডেল হয়েছি। এর কারণ হলো- মামুন এবং পূজা দুজনেই আমার বেশ ভালো বন্ধু। গানটা বেশ সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। রূপগঞ্জে বিশাল সেট বানিয়ে শুট করেছি আমরা। আমার ধারণা, এবার পূজাতে গানটা বেশ হিট হবে।

এর আগেও স্পর্শিয়াকে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- তোমার ছবি, চায়ের কাপে তুমুল বৃষ্টি, মন দরিয়া, হারালো অজানায়, এই বৃষ্টি ভেজা রাতে, তোমায় নিয়ে, তোরই মাঝে, তুমি জানো না ইত্যাদি।

প্রসঙ্গত, স্পর্শিয়াকে সর্বশেষ দেখা গিয়েছে ‘নবাব এলএলবি’ সিনেমায়। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ফিরে দেখা’ সিনেমাটি। চিত্রনায়িকা রোজিনা পরিচালিত এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com