শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে না!

জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে না!

নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়সূচি ঘোষণা করা হলেও চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে শিক্ষামন্ত্রীর এক বক্তব্যে। সে ক্ষেত্রে শ্রেণি মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে উন্নীত করার সম্ভাবনাই বেশি।

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আলাদা করে বোধ হয় জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে না। মনে হয় না জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ পাবেন। তবে অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও শ্রেণি মূল্যায়ন হবে।’

এ সময় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলবে। তবে সম্ভবত তাদেরও তাই (জেএসসি পরীক্ষার মতো) হবে।’

আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়েই থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। ফলে চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বললেই চলে। এ ছাড়া পিইসিতে ৩০ লাখ ও জেএসসিতে ২০ লাখ শিক্ষার্থীর কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়া হলে স্বাস্থ্যবিধি মানাটাও দুষ্কর হয়ে পড়বে।

ফলে এই পরীক্ষা না নেওয়ার চিন্তা-ভাবনা করছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া জেএসসি ও পিইসি পরীক্ষার যে প্রস্তুতি দরকার, প্রশ্ন ছাপা বা খাতা তৈরি—সেগুলোও এ বছর শুরু হয়নি। এমনকি শিক্ষা বোর্ডগুলোকে এখনো জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে বলেনি শিক্ষা মন্ত্রণালয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com