শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বীকারোক্তি

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বীকারোক্তি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে মীরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছায়েদ ভূঞা রিপনকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে আসামি রাশেদুজ্জামান।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করে জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি রেকর্ড করেন। আওয়ামী লীগ নেতা রিপনকে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে শনিবার রাতে জবানবন্দী দিয়েছেন আসামি।
আসামি রাশেদুজ্জামান অন্তর (২২), সে বেগমগঞ্জ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামের মৃত নূর হোসেন আজগরের ছেলে।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের বারিয়াহাট গাছতলা নামক স্থানে আবু ছায়েদ ভূঞা রিপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার সাথে থাকা আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। নিহত আবু সায়েদ ভূঁইয়া রিপন (৫০) উপজেলার মিরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালুয়া চাঁদপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত রফিক ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে গত শুক্রবার বিকেলে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৭-৮ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com