মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সনন্দপুর গ্রাম থেকে ময়না রবিদাস (৫৬)নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।ময়না রবিদাস আখাইকুড়া ইউনিয়নের সানন্দপুর গ্রামের মৃত ননুয়া রবিদাস এর ছেলে।
৩০ অক্টোবর শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল আখাইলকুড়া ইউনিয়নের সনন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন ৫০০ গ্রাম গাঁজাসহ ময়না রবিদাসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান,মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে,এতে সকলের সহযোগিতা প্রয়োজন।
Leave a Reply