শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপে দ্রুত নির্বাচনের দাবি
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গৃহায়ন কর্তপক্ষের ঢাকাস্থ সকল বিভাগের কর্মচারীেদর সমন্বয়ে কর্মী
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় গৃহায়ন ভবনের পাশে
ক্যান্টিনের সামনের খালি জায়গায় সম্মেলন করা হয়। জাতীয় গৃহায়ন
কর্তৃপক্ষের সকলস্তরের কর্মচারীবৃন্দের উপস্থিতিতে কর্মী সম্মেলনের
সভাপতিত্ব করেন সিবিএ নেতা মো. রফিক। এসময় উপস্থিত কর্মচারীরা শ্রম
অধিদপ্তরের হস্তক্ষেপে দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। নিজেদের
ইচ্ছে মতো কমিটি ঘোষণা করে অবৈধভাবে সিবিএ পরিচালনা করতে আসলে কাউকে ছাড়
দেওয়া হবে না বলে বক্তারা হুশিয়ারি দেন। এসময় উপস্তিতি কর্মচারীরা
‘দ্দোহা-শাহীন পরিষদ নির্ভরতার প্রতীক’ স্লোগান দিতে থাকেন।
সম্মেলনে আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তফা কামাল
শাহীন বলেন, ‘যতদিন ইউনিয়নের দায়িত্বে ছিলাম একটা দিনও নিজের চিন্তা
করিনি। সব কর্মচারীদের ভাইদের জন্য কাজ করেছি। কি করেছি তা আপনারা সাক্ষি
নিজেরটা নিজে বলতে চাইনা। মনগড়া অনেক কিছু দেখলাম। অনেকদিন চুপ ছিলাম।
কিন্তু এখন যখন দেখি আমার ভাইদের মুখের দিকে তাকানো যায় না। তখন আর চুপ
থাকা যায় না। নির্বাচন হবে, নির্বচান হতেই হবে। কোন রক্তচুক্ষকে আমরা ভয়
পাই না। ইনশায়াল্লাহ জয় নিশ্চিত।’
২০১৪ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এবং আসন্ন নির্বাচনে সভাপতি
প্রার্থী এ কে এম শামসুদ্দোহা পাটোয়ারী বলেন, ‘২০১৪ সালের পর আর কোন
নির্বাচন হয় নাই। শ্রম আইন ভাঙ্গে মনগড়া কমিটির নামে অবৈধ কমিটি নির্বাচন
পর্যন্ত দেয়নি। এখনো নির্বাচন হোক সেটা চায় না। সেই সুযোগ আর দেওয়া হবে
না। বৈধ নির্বাচন করে কর্মচারীদের সঙ্গে থাকতে চাই। অন্যের টাকায় এসি বাস
আকাশে উড়ার ইচ্ছা আমাদের কখনোই ছিলো না। অনেক মিথ্যা হয়রানি হয়েছি।
অবৈধ টাকায় আর কত হয়রানি করবেন। সময় এসেছে নিজেদের বুদ্ধি কাজে লাগান।
মিথ্যা সব সময় মিথ্যাই।’
বক্তারা বলেন, নির্বাচনের নামে রাজধানী থেকে বিমান ভাড়া করে অনুষ্ঠান
করতে যায়। এসি বাসে জোর করে কর্মচারী নিয়ে যাওয়া হয়। এতো টাকা আসে কোথা
থেকে? এটা সবার প্রশ্ন। বিষয় পরিস্কার, তারা বুঝতে পারে সঠিক নির্বাচন
দিলে বাক্স খালি থাকবে। তাই ভয় পায়।
কর্মী সম্মেলনে কর্মচারি ইউনিয়নের ইউসুফ হোসেন, নুর মোহাম্মদ, মো.
আশরাফ, মো. রাশেদ, শহীদ উল্ল্যাহ, মো. কালাম, বাদল মিয়া, শামীম সহ জাতীয়
গৃহায়ণ কর্তৃপক্ষের সকলস্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply