শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বানান ভুল হওয়ায় বাদ পড়ল মোশাররফ করিমের সিনেমা!

বানান ভুল হওয়ায় বাদ পড়ল মোশাররফ করিমের সিনেমা!

বিনোদন ডেস্ক :

ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রাত্য বসু। প্রায় এক দশক পর তিনি নির্মাণ করেছেন ‘ডিকশনারি’ সিনেমা। আর এতে অভিনয় করেছেন দেশের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। কিন্তু পরিচালকের নামের বানান ভুল হওয়ায় সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সিনেমাটি বাদ পড়েছে।
বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন ব্রাত্য বসু। গত নির্বাচন ঘিরে তৃণমূলের সঙ্গে বিজেপির দা-কুমড়ো সম্পর্ক তৈরি হয়। ফলে অনেকে মনে করছেন, রাজনৈতিক কোপ পড়েছে সিনেমাটির ওপর। পরিচালক নিজেও এমন দাবি করেছেন।

ব্রাত্য বসুর অভিযোগ, সিনেমা বাদ যাওয়ার পেছনে রয়েছে রাজনীতি ও বিজেপি। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন তিনি। বলেছেন, ‘চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিল বাংলার মোট ৫টি ছবি। সেই তালিকায় ‘ডিকশনারি’ও ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইমেইল পাঠিয়ে জানানো হয়েছে, পরিচালকের নামের বানান ভুল। পোস্টারে ব্রাত্য বানানে ‘বি’র জায়গায় ‘ডি’ ছিল। এ একটি কারণেই উৎসব থেকে বাদ পড়েছে সিনেমা!’

তিনি আরো বলেন, ‘দেশের মোট ২৪টি সিনেমা দেখানোর কথা ছিল। তা থেকে মাত্র একটিই বাদ পড়েছে- ডিকশনারি। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কি?’

গত ১২ ফেব্রুয়ারি মুক্তি পায় কলকাতায় মোশাররফ করিম অভিনীত প্রথম সিনেমা ‘ডিকশনারি’। এ সিনেমায় আরো অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, পৌলমি বসু ও চিত্রনায়িকা নুসরাত জাহানসহ অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com