শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্পোর্টস কার্নিভালে গান গেয়ে দর্শক মাতালেন ডন

স্পোর্টস কার্নিভালে গান গেয়ে দর্শক মাতালেন ডন

বিনোদন প্রতিবেদক:

ক্রীড়া সাংবাদিকরা যেমন লেখায় পটু; তেমনি খেলাধুলাতেও কম পারদর্শী নন! মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেটাই আরেকবার প্রমাণ করলেন তারা। ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন-পুরনো সংগঠন (১৯৬২ সালে প্রতিষ্ঠিত) বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। প্রতি বছরের ন্যায় এই বছরও সংগঠনটি তাদের সদস্যদের জন্য আয়োজন করে বার্ষিক ক্রীড়া উৎসব- বিএসপিএ স্পোর্টস কার্নিভাল।

৬ষ্ঠ বারের মতো মার্সেলের পৃষ্ঠপোষকতায় গেল ১০দিন ব্যাপী এই আয়োজনের গতকাল ১৫ নভেম্বর ছিল সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা, গেমস অ্যান্ড স্পোর্টস (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানটি তিনটি ভাগে বিভক্ত ছিল। প্রথম অংশে পুরস্কার বিতরণী; এরপর সময়ের আলোচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ারের (ডন) একক লাইভ কনসার্ট। অনুষ্ঠানের শেষ ভাগে ছিল খাওয়া-দাওয়া পর্ব। সবমিলে অনুষ্ঠানের প্রধান আকর্ষণই ছিল ডনের সঙ্গীতানুষ্ঠান। গান গেয়ে দর্শক মাতিয়ে নিজের সঙ্গীত প্রতিভাকে আরো একবার তুলে ধরলেন শিল্পী ডন।

পল্টনস্থ এম মনসুর আলী স্টেডিয়ামে উপস্থিত দর্শক-শ্রোতারা ডনের সুরের মুর্ছনায় বিমোহিত হয়ে পড়েন। এই স্টেডিয়ামে এর আগেও লাইভ কনসার্টে অংশ নেয়ার অভিজ্ঞতা রয়েছে তার। সেই সব অনুষ্ঠানেও রীতিমতো সুর-সঙ্গীতে ঝড় তুলেছিলেন সময়ের আলোচিত এই শিল্পী। মৌলিক গানের পাশাপাশি বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর শ্রুতিমধুর গান পরিবেশন করেন তিনি।

কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’- এর মুখরা দিয়ে অনুষ্ঠান শুরু করেন শিল্পী ডন। এরপর প্রয়াত খালিদ হাসান মিলুর গাওয়া বাংলা সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ গান ‘তুমি বুকে টেনে নাও প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে’ গেয়ে শোনান। এই গানের পর পরই একের পর এক অনুরোধের গান আসতে থাকে। কেউ মান্না দে’র গান শোনার অনুরোধ রাখেন তো; কেউ শিল্পীর গাওয়া মৌলিক গানগুলো শুনতে চেয়ে অনুরোধ জানান।

দেড় ঘণ্টাব্যাপী আয়োজিত লাইভ কনসার্টটি দেশাত্মবোধক গান দিয়ে ইতি টানার আগে ১৬টি গান পরিবেশন করেন এই শিল্পী। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, নদী কান্দে জলের লাগি যদি খরা লাগে, আছেন আমার মোক্তার আছেন আমার বারিস্টার, আমি কেমন কইরা ভুইল্যা যাইব এক জনমে হায়, ও চাঁদ সামলে রেখো জোছনাকে, আছো তুমি মহাসুখে কার বুকে কোথায়, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, পরানে পরান বাইন্ধ্যা নয়নে নয়ন, মন আমার তোমার কথাই কয় ও সজনী, সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বা হারায় তাতে প্রেমিকের কি আসে যায়সহ আরো বেশি কিছু গান।

অনুষ্ঠানটি দেখতে শুধু ক্রীড়া সাংবাদিকরা নন অনেক খেলোয়াড় কর্মকর্তাদেরও দেখা যায়। বিশেষ করে হ্যান্ডবল স্টেডিয়ামে থাকা কাবাডি খেলোয়াড়রা রীতিমতো নেচে গেয়ে শিল্পীকে উৎসাহিত করেন। শিল্পী ডনকে উৎসাহ দিতে এদিন দর্শকসারিতে তার মা, বোনসহ আত্মীয়-বন্ধুরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com