যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নুসরাতকে ‘শয়তান’ বললেন নিখিল!

নুসরাতকে ‘শয়তান’ বললেন নিখিল!

বিনোদন ডেস্ক:
অনেক দিন আলাদা থাকার পর গতকাল আইনিভাবে নুসরাত জাহানের সঙ্গে সব সম্পর্কের ইতি টেনেছেন নিখিল জৈন। এদিন তার দায়ের করা দেওয়ানি মামলার রায় দিয়েছেন আদালত। রায় পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে নিখিল জৈন ভারতীয় আরেকটি সংবাদমাধ্যমে বলেন—‘আজ আমার জন্মদিন। আর জন্মদিনে এটাই সেরা উপহার।’

এদিকে নিখিল তার ইনস্টাগ্রামে আরেকটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেন, ‘অসৎ সঙ্গে থেকে কু-কর্ম করার স্বাধীনতা মুক্তি নয়, শয়তানের হাত থেকে মুক্তিই হলো আসল স্বাধীনতা। আমার এই জন্মদিনটাকে সেরা করে তোলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সেরা পাওনা!’

এ পোস্টের পর নেটিজেনরা ফিসফাস শুরু করেছেন। পোস্টে নুসরাত জাহানের নাম উল্লেখ করেননি নিখিল। কিন্তু নেটিজেনদের দাবি—নুসরাতকেই ‘শয়তান’ বললেন নিখিল। অর্থাৎ নুসরাতের মতো শয়তানের কাছ থেকে মুক্তি পেয়েই নিখিলের এই উচ্ছ্বাস। যদিও এ বিষয়ে কোনোরকম মন্তব্য করেননি তৃণমূলের সাংসদ নুসরাত জাহান।

ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈন। তাদের বিয়ে রেজিস্ট্রি হয়নি। তাই অ্যানালমেন্ট করে আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, বিবাদীকে আদালতে গিয়ে বলতে হয় বাদীর সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। এজন‌্য নিখিল জৈন দেওয়ানি মামলা দায়ের করেছিলেন।

২০১৯ সালে ভালোবেসে বিয়ে করেন নিখিল-নুসরাত। বিয়ের এক বছরের মাথায় শুরু হয় তাদের দাম্পত্য কলহ। এরপর আলাদা থাকতে শুরু করেন তারা। এর মাঝে গুঞ্জন জোরালো হয়, অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। শুধু তাই নয়, তার মা হতে যাওয়ার গুঞ্জনও বাতাসে ভেসে বেড়ায়। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি।

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত জাহান। এরপর সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠে। সর্বশেষ জানা যায়, নুসরাত পুত্র ঈশান জাহানের বাবা অন্য কেউ নন, বরং যশ দাশগুপ্ত। আপাতত কাজ আর সংসার নিয়ে ব্যস্ত তৃণমূলের সাংসদ নুসরাত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com