শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যে কারণে বাসা থেকে বেরিয়ে যায় তিন বোন

যে কারণে বাসা থেকে বেরিয়ে যায় তিন বোন

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ফটো

খালার বাসা থেকে আচমকা দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজের ঘটনায় বেশ আলোচনার জন্ম দেয়। অবশেষে সেই নিখোঁজের প্রাথমিক রহস্য উন্মোচন করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, তিন বোনের মধ্যে দুজনের এসএসসি চলছে। ঠিক এ সময়ই তারা তাদের বাবার অসুস্থতার খবর পায়। নিজেদের আবেগ ধরে রাখতে না পেরে বাসা থেকে কাউকে না বলেই যাত্রা করে যশোরের উদ্দেশ্যে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যদি বাবাকে দেখতে যাওয়ার বিষয়টি খালাকে জানানো হতো তাহলে তিনি তাদের যেতে দিতেন না বলে ধারণা করেছিল তিন বোন। এ কারণেই কাউকে না বলেই বেরিয়ে যায় তারা।

র‌্যাব জানায়, তিন কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, যেহেতু দুজনের পরীক্ষা রয়েছে তাই আগামী রোববার তারা ঢাকায় ফিরতো। তবে তার আগেই আদাবর থানায় তাদের খালা সাজিয়া নওশীনের করা নিখোঁজের জিডির বিষয়টি গণমাধ্যমে আলোচিত হয়। যে কারণে তদন্তে নামে র‌্যাব। যশোরে তাদের বাবার বাড়িতে অবস্থানও শনাক্ত করে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, তিন বোনকে যশোর কোতোয়ালি থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের ঢাকায় নিয়ে আসতে আদাবর থানা পুলিশের একটি টিম রওনা হয়েছে।

প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অসুস্থ বাবাকে দেখতে তারা বাসা থেকে বেরিয়ে যায়। মোবাইলও ছিল না তাদের সঙ্গে। তাদের খালা সাজিয়ার ধারণা ছিল টিকটকের সম্পৃক্ততার কারণে তারা বাসা থেকে বের হয়ে গেছে। তবে এ ধরনের কোনো তথ্য-প্রমাণ পাইনি। তাদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করলে বাসা থেকে যাওয়ার বিষয়ে আরো তথ্য জানা যাবে।

বৃহস্পতিবার সকালে আদাবরের খালার বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে যায় তিন কিশোরী। এ সময় তারা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com