শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এবার কি সত্যি হবে শাকিব খান ও নারগিস ফাখরির গুঞ্জন?

এবার কি সত্যি হবে শাকিব খান ও নারগিস ফাখরির গুঞ্জন?

বিনোদন প্রতিবেদক:

সংগৃহীত ছবি

ফের একসঙ্গে দেখা যাবে বলিউডের নারগিস ফাখরি এবং ঢালিউডের শাকিব খানকে। আগামী ৪ ডিসেম্বর যুক্তরাস্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ড। এ অ্যাওয়ার্ডেই একই মঞ্চে হাজির হচ্ছেন তারা দু’জন।
এর আগে ২০১৯ সালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে টিএম ফিল্মস নামে একটি সিনেমা প্রযোজনা সংস্থার যাত্রা শুরুর দিনে বলিউড থেকে এসেছিলেন নারগিস ফাখরি। সেই মঞ্চে হাজির ছিলেন শাকিব খানসহ ঢাকার একঝাঁক তারকা। সেবারই একসঙ্গে প্রথমবার দেখা যায় শাকিব-ফাখরিকে।

সে সময় টিএম ফিল্মস থেকে শাকিব-ফাখরিকে জুটি করে একটি ছবি নির্মাণেরও আওয়াজ উঠে। কিন্তু পরবর্তীতে টিএম ফিল্মসের কোনো কার্যক্রম আর চোখে পড়েনি। তাদের নিয়ে সিনেমাও আর নির্মাণ হয়নি। তবে আবার একমঞ্চে তাদের উপস্থিতি নতুন করে সৃষ্টি করছে সম্ভাবনার। গুঞ্জন চলছে এবার একপর্দায় জুটি বেঁধে ছবি করবেন বলিউড ও ঢালিউডের এই সুপারস্টাররা। আর গুঞ্জন যত চড়াও হচ্ছে ভক্তকূলে ততই আগ্রহ দেখা গেছে। শুভেচ্ছা জানিয়ে পর্দায় তাদের একসঙ্গে থাকার অপেক্ষায় রয়েছেন তারা।

নিউইয়র্কের জ্যামাইকা শহরের অ্যামাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ডের তারকাবহুল এ অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের অনেক তারকারা। তাদের মধ্যে রয়েছেন শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, বাপ্পি চৌধুরী, শিরিন শিলা, আমান রেজাসহ অনেকেই।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে ৩ ডিসেম্বর গালা নাইটে রেড কার্পেটে হাঁটবেন তারকারা। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পাশাপাশি জমকালো এ আয়োজনে পারফর্ম করবেন তারকারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com