শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কঙ্গনাকে হত্যার হুমকি

কঙ্গনাকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। নানা রকম বিতর্কিত মন্তব্য করে প্রায় আলোচনায় আসেন। তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই বিষয়ে একটি পোস্ট করেছেন কঙ্গনা। এ বিষয়ে তিনি থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, মামলার কপিও পোস্ট করেছেন। পাশাপাশি ভারতের কংগ্রেস দলের অন্তর্বতী সভাপতি সোনিয়া গান্ধীকে বিষয়টি সমাধান করার অনুরোধ করেছেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে কঙ্গনা লিখেছেন, ‘মুম্বাই হামলার সন্ত্রাস দমনকারীদের কথা মনে পড়ছে। অপরাধীদের কখনো ভোলা উচিত নয়। এই ধরনের ঘটনায় দেশের মধ্যেই কিছু মানুষ অপরাধীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভারত মাকে অপমান করার কোনো সুযোগই এরা ছাড়েনি। কিছু টাকা ও ক্ষমতার লোভে এরা বিক্রি হয়ে যায়।’

হুমকির বিষয়ে বলিউডের ‘কুইন’ জানান, ‘আমার পোস্টে ক্রমাগত হুমকি পেয়েছি। ভাটিন্ডার এক ভাই সবার সামনে আমাকে হত্যা করার হুমকি দিয়েছে। জানিয়ে রাখি, আমি এই ধরনের হুমকিকে ভয় করি না। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে সব সময় সরব হয়ে আমি কথা বলবই। নিরপরাধ জওয়ানদের হয়ে নকশাল হলেও প্রতিবাদ করব, কিংবা টুকরে টুরকে গ্যাং। বিদেশে বসে থাকা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধেও বলবো, যারা পাঞ্জাবের পবিত্র ভূমিকে খালিস্তান বানানোর চেষ্টা করেছে।’

ভারতের কৃষি আইন প্রত্যাহার হওয়ার পর থেকে সোচ্চার ছিলেন কঙ্গনা। ইনস্টাগ্রাম স্টোরিতে শিখ সম্প্রদায়কে তিনি ‘খালিস্তানি’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দাবি করেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের মশার মতো পায়ের তলায় পিষে মেরেছেন।

কঙ্গনা লেখেন ‘বর্তমানে খালিস্তানি জঙ্গিরা সরকারকে বিব্রত করছে। একজন নারীকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। দেশের একমাত্র নারী প্রধানমন্ত্রী এদের নিজের জুতার নিচে পিষে দিয়েছিলেন। এদেরকে মশার মতো পায়ের তলায় পিষে মেরেছেন, এর পরিবর্তে তিনি নিজের প্রাণ দিয়েছেন, কিন্তু দেশকে ভাগ হতে দেননি। আজও এই জঙ্গিরা তার নাম শুনলে ভয়ে কেঁপে ওঠে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com