শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আল্লুর জন্য প্রতিদিন ১৮ ঘণ্টা খেটেছেন রাশমিকা

আল্লুর জন্য প্রতিদিন ১৮ ঘণ্টা খেটেছেন রাশমিকা

বিনোদন ডেস্ক:

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন ‘স্টাইলিশ স্টার’ হিসেবে পরিচিত এই তারকা। নাচের জন্য বিশেষ খ্যাতি রয়েছে এই অভিনেতার। এ কথা কারো অজানা নয়।

আল্লু অর্জুনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তারও নাচের দক্ষতা কম নয়। নাচে দারুণ পারদর্শি আল্লুর জন্য নিজেকে আরো প্রস্তুত করেছেন রাশমিকা। সিনেমাটিতে একটি গানে পারফর্ম করেছেন তারা।

গানটিতে পারফর্মের আগে নাচের ক্লাশে ভর্তি হয়েছিলেন রাশমিকা। নিয়মিত ক্লাশ করেছেন। শুধু তাই নয়, আল্লু অর্জুনের সঙ্গে যাতে ঠিকমতো তাল মিয়ে পারফর্ম করতে পারেন এজন্য প্রতিদিন ১৮ ঘণ্টা অনুশীলন করেছেন রাশমিকা।

একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন—‘আল্লু অর্জুনের নাচ-অভিনয়ের প্রশংসা সবসময়ই করে এসেছেন রাশমিকা। সিনেমায় তার নাচ দেখে বিস্মিত হয়েছেন রাশমিকা। আল্লুর সঙ্গে স্টেপ মেলানোর জন্য প্রতিদিন ১৮ ঘণ্টার বেশি রিহার্সেল করেছেন তিনি।’

রাশমিকাও যে নাচে পারদর্শি, তা ‘সারিলেরু নীকেবারু’ ও ‘ভীষ্মা’ সিনেমায় দেখিয়েছিন তিনি। এখন দেখার বিষয় আল্লু অর্জুনের সঙ্গে কতটা পারফর্ম করেছেন এই অভিনেত্রী।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে এর টিজার প্রকাশিত হয়েছে। এতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে। এর কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com