শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেয়ে-নাতনির সামনেই কান্নায় ভেঙে পড়লেন অমিতাভ!

মেয়ে-নাতনির সামনেই কান্নায় ভেঙে পড়লেন অমিতাভ!

বিনোদন ডেস্ক:

 

প্রায় দু’দশক আগের কথা। অমিতাভ বচ্চনের পেশাগত জীবনের লেখচিত্র তখন খানিক নিম্নগামী। ছবিতে কাজ পাচ্ছিলেন না শাহেনশা। ঠিক এমন সময়ে ছোট পর্দার এক অনুষ্ঠানে সঞ্চালনার প্রস্তাব আসে তার কাছে। রোজগারের তাগিদে সাত-পাঁচ না ভেবেই রাজি হয়ে যান তিনি। সেই অনুষ্ঠান অর্থাৎ ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ২১-এ পা রাখল শুক্রবার। অতিথি হয়ে এলেন অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন নন্দ এবং নাতনি নভ্য নভেলি নন্দ।

দীর্ঘ পথ পেরিয়ে এসে পরিবারের সদস্যদের সামনেই কান্নায় ভেঙে পড়েন অমিতাভ। অতীত ফিরে দেখলেন তিনি। বললেন, “২১ বছর কেটে গেল। ২০০০ সালে যাত্রা শুরু হয়েছিল। তখন কী হবে, কিছুই জানতাম না। লোকে বলেছিল, বড় পর্দা থেকে ছোট পর্দায় কাজ করতে এলে আমার ভাবমূর্তি নষ্ট হতে পারে।”

চোখ ভিজে এলো অমিতাভের। তিনি আরও বললেন, “কিন্তু তখন আমার পরিস্থিতি ঠিক ছিল না। ছবিতে কাজ পাচ্ছিলাম না। কিন্তু এই অনুষ্ঠান শুরু হওয়ার পর মানুষের ভালোবাসা পেয়েছিলাম। মনে হয়েছিল পৃথিবীটাই আচমকা বদলে গেল।”
এই অনুষ্ঠান নিরাশ করেনি অমিতাভকে। ছোট পর্দায় আসার সিদ্ধান্ত নিয়ে যে তিনি ভুল করেননি, দর্শকের ভালবাসাই তা বুঝিয়ে দিয়েছে বারবার।-আনন্দবাজার

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com