শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির সংলাপের নামে ভেল্কিবাজি হচ্ছে : রিজভী

বিএনপির সংলাপের নামে ভেল্কিবাজি হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংলাপের নামে যে ভেল্কিবাজি করা হচ্ছে, সংলাপের নামে যে বায়োষ্কোপ করা হচ্ছে, তার জন্য জাতির কাছে একদিন আওয়ামী সরকারকে জবাবদিহী করতে হবে।

তিনি বলেছেন, রাষ্ট্রপতি কিসের সংলাপ করছেন? তাহলে আবারও কি হুদা মার্কা নির্বাচন হবে? আবারও কি আরেকটি রকিব মার্কা নির্বাচন হবে? হুদা মার্কা নির্বাচনে আমরা দেখেছি নিশিরাতের নির্বাচন, দিনের বেলায় কোন নির্বাচন হয় না। রাতের অন্ধকারে নির্বাচন হয়। আর রকিব মার্কা নির্বাচনে দেখেছি চতুশ্পদ জন্তু ভোট কেন্দ্রে ঘুরে বেড়ায়, সেখানে ভোটাররা থাকে না।

আজ সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত খুলনা জেলা ও মহাগরের নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ অর্পন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আজকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ শুরু করছেন। আমি শুধু এই টুকু বলতে চাই রাষ্ট্রপতি তো দেশের অভিভাবক। তিনি যদি অভিভাবকই হন সারা জাতি কি চায়? তাদের আকাঙ্খা কি? তাদের কণ্ঠস্বর থেকে কি শব্দ বের হচ্ছে, এটা তো একজন অভিভাবকের উপলব্ধি করা উচিৎ। একটা পরিবারের অভিভাবক যেমন প্রত্যেকটি সন্তানের অভিযোগ শ্রবণ করেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেন রাষ্ট্রের অভিভাবকেরও তো সেটাই করার কথা।

তিনি বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের ভৌগলিক স্বাধীনতা পেয়েছি। কিন্তু প্রকৃত অর্থে যে স্বাধীনতা সেটা আমরা পাইনি। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায়, এরা যখনি রাষ্ট্রক্ষমতায় আসিন হয়েছেন, তখনি গণতন্ত্রকে হত্যা করেছেন ঠিক কসাইয়ের মতো। নাগরিকদের সকল স্বাধীনতাকে গলাটিপে হত্যা করেছে এই অবৈধ সরকার।

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করে সরকার নির্দয় নিষ্ঠুর শাসকের পরিচয় দিচ্ছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না।তার শারীরিক অবস্থা এখনও ভালো না। সরকারের আচরণ টিক্কা খান, চেঙ্গিস খানকেও হার মানিয়েছে। সুতরাং এটা হতে পারে না।

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালসহ নবগঠিত খুলনা জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com