নিজস্ব প্রতিবেদকঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সদ্য ভর্তি হওয়া মোহাম্মদ মেহেবুল্লাহ তৌসিক নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এবার জবির ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছিলেন।
হাতিরঝিল থানা উপ পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাতে খবর পেয়ে আমরা হাতিরঝিল মহানগর প্রজেক্ট এর একটি বাসার পাঁচতলার কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
তৌসিকের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তার বাবার নাম মোহাম্মদ মেজবাহ উদ্দিন।
এদিকে, মঙ্গলবার রাতে রাজধানীর মুগদায় একটি টিনশেড বাসা থেকে মাসুম (৩০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) আলী আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। মাসুমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply