শিরোনাম :
ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কেঁচো খুঁড়তে সাপ বের করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী : সংসদে বিএনপির হারুন

কেঁচো খুঁড়তে সাপ বের করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী : সংসদে বিএনপির হারুন

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ বলেছেন, ‌‘১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে জাতিসংঘের কাছে একটা নোটিশ করেছে, সেটির আপডেট কী আমরা তা জানতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাবের যে সাত সদস্যের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটির সর্বশেষ কী অবস্থা এবং এটিকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী সত্যিকারার্থে আমি বলব- কেঁচো খুঁড়তে সাপ বের করে দিয়েছেন।’

আজ রবিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে এসব কথা বলেন তিনি। এদিন সংসদে নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ খসড়া আইন জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বিএনপির বিরুদ্ধে দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করে দলের এমপি হারুন অর রশিদ বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলব- আপনি আগামী অধিবেশনেই এ সংক্রান্ত সুস্পষ্ট বিবৃতি দেবেন। নতুবা ধরে নেব সরকার ও সরকারের মন্ত্রীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণের মধ্যে এসব বিভ্রান্তি ছড়াচ্ছে। সরকার কোনো লবিস্ট নিয়োগ দিয়েছে কি না, দিলে কবে থেকে দিয়েছে? আওয়ামী লীগ বিদেশে কোনো লবিস্ট নিয়োগ করেছে কি না এবং বিএনপি কোনো লবিস্ট নিয়োগ দিয়েছে কি না, এ বিষয়ে সুস্পষ্ট তথ্য-উপাত্ত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বক্তব্য উত্থাপন করবেন, এ দাবি আমরা করছি।’
নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ খসড়া আইনের বিরোধিতা করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি বিষয়ে যে আইন করা হচ্ছে। সারাদেশের লোকজনের দাবি ছিল অন্তত এই আইনটির বিষয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি।’

নির্বাচন কমিশনারদের বিচার দাবি করে এমপি হারুন অর রশিদ বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে তাদের (বর্তমান নির্বাচন কমিশন) মেয়াদ শেষ হবে। তাদের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। সেগুলোর ব্যাপারে তাদের আইনের আওতায় নিয়ে আসা খুবই জরুরি।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com