শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বদি হত্যাকারী দুই ‘রাজমিস্ত্রি’কে খুঁজে পেল র‌্যাব

বদি হত্যাকারী দুই ‘রাজমিস্ত্রি’কে খুঁজে পেল র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও তার দলবলের ধারালো অস্ত্রের আঘাতে নিহত চাঞ্চল্যকর বদিউজ্জামান বদি (৪৫) হত্যা মামলার দুজন এজাহারনামীয় আসামিকে টাঙ্গাইলের মধুপুর থানার বোয়ালী গ্রাম থেকে আটক করেছে র‌্যাব। ওই দুজন ওই গ্রামে পরিচয় গোপন করে দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রির ছদ্মবেশে পলাতক অবস্থায় ছিল। গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ২ নম্বর আসামি ও প্রধান আসামি চাঁপাইনববাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চর শেখালিপুর রাবনপাড়া গ্রামের মজিবুর রহমান শেখ লাইহার ছেলে মো. বাবু (৩০) এবং ১০ নম্বর আসামি ও একই গ্রামের মকলেছুর রহমানের ছেলে জাইদুল ইসলাম (৩২)।

গত ৪ ডিসেম্বর ২০২১ সালে ওই গ্রামেই বদিকে হত্যা করা হয়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিং-এ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার রুহ-ফি-তহমিন তৌকির হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও আসামি আটক অভিযানের বিস্তারিত উপস্থাপন করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের সিআইডির নিকট হস্তান্তর করা হবে। এ মামলার অপর আসামিদের আটকে অভিযান চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com