নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সেগুনবাগিচায় কর কমিশনের ১২তলা ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট।
সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ওই ভবনের সপ্তম তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Leave a Reply