যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চরভদ্রাসনে সাবেক উপজেলা চেয়ারম্যনের ভাই খুন

চরভদ্রাসনে সাবেক উপজেলা চেয়ারম্যনের ভাই খুন

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত মোঃ মোশারফ এর ভাই খুন হয়েছে। বৃহস্পিতিবার(২৪ ফেব্রুয়ারী) দুপুরে এলাকাবাসী সন্দেহ করে দরজা,জানালা এবং বাইরের লাইট জ্বালানো দেখে বাড়িতে ঢুকে আতিয়ার রহমান (৬২) কে খাটের উপর লাশ অবস্থায় পায়।
জানা যায়, গাজীরটেক ইউনিয়নের তেলী ডাঙ্গী গ্রামের মৃত শেখ হোসেনের ছেলে ব্যবসায়ী আতিয়ার রহমান কে গত মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ীতে একা পেয়ে হত্যা করে রেখে গেছে অজ্ঞাত খুনীরা। নিহত  আতিয়ার রহমান মরহুম উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেনের ভাই। খুনীরা গভীর রাতে আতিয়ার রহমানকে খুন করে রেখে যায় বলে ধারনা করা হচ্ছে।
এ ঘটনায় ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার সুজন রঞ্জন সরকার, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী নিহত পরিবার পরিদর্শন করেছেন। পুলিশ  লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছেন।
 এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, ‘এখন পর্যন্ত এ হত্যার কোনো ক্লু খুজে পাওয়া যায় নাই, তদন্ত কাজ চলছে এবং একটি মামলা প্রক্রীয়াধীন আছে’।
আরো জানা যায়, ব্যাবসায়ীর লাশের সুরতহালে মাথার বিভিন্ন জায়গায় জখমের চি‎হ্ন রয়েছে এবং নাকে রক্তাক্ত রয়েছে। গত দু’দিন আগে নিহত আতিয়ারের স্ত্রী ,ছেলে ও মেয়েসহ তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাই তিনি বাড়ীতে একা ছিল। ধারনা করা হচ্ছে, অজ্ঞাত ঘাতকরা কৌশলে বাড়ীতে ঢুকে খাটের উপর ব্যাবসায়ীকে বিভিন্ন আঘাতের মাধ্যমে খুন করে চলে যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com