যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সভাপতি মাহবুবুর, সাধারণ সম্পাদক মন্টু :ঢাকা আইনজীবী সমিতির

সভাপতি মাহবুবুর, সাধারণ সম্পাদক মন্টু :ঢাকা আইনজীবী সমিতির

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচনে সাদা প্যানেলের মাহবুবুর রহমান সভাপতি ও মো. ফিরোজুর রহমান মন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে, বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১১ হাজার ৪৬২ জন আইনজীবী ভোট প্রদান করেন।

নির্বাচনে সাদা প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদ এবং নীল প্যানেলে লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদকসহ ৬টি পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম, ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন, অফিস সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান।

এছাড়া সদস্য পদে প্রার্থী আবু সুফিয়ান, ইমতিয়াজ মাহমুদ, গোলাম ইমাম হোসেন, মো. রাকিবুল ইসলাম, মো. আবুল বাশার, মো. সামিউল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

এদিকে নীল প্যানেলে লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা, সদস্য পদে ফয়সাল কবির, মো. মশিউর রহমান, ফরিদুল হাসান ও মো. মোজাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com