শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ছিনতাই ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে আহত ঢাবি শিক্ষার্থী

রাজধানীর ছিনতাই ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে আহত ঢাবি শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি:

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব হোসাইন-

ছিনতাই করার সময় বাঁধা দেওয়ায় ছিনতাইকারীর ছুরির আঘাতের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব হোসাইন। আহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৭-১৮ সেশনের ছাত্র। বর্তমানে চতুর্থ বর্ষে অধ্যয়নরত। মাহবুব বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।
বুধবার বিকেলে ঢাকা সিটি কলেজের সামনে হেমন্ত বাসে এই ঘটনা ঘটে। রাজধানীর সিটি কলেজের সামনে বাসের জানালা দিয়ে এক ছাত্রীর মোবাইল ছিনতাই করতে দুইজন ছিনতাইকারী চেষ্টা করলে সেটা ঠেকাতে গিয়ে ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হোন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পপুলার হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

সহপাঠী নূর হোসেন জুয়েল জানান, হেমন্ত বাসের জানালা দিয়ে দুই ছিনতাইকারী এক ছাত্রীর ফোন ছিনতাইয়ের চেষ্টা করছিল। জানালা দিয়ে মোবাইল টান দিলে ওই ছাত্রী চিৎকার দেয়। এ সময় মাহবুবসহ কয়েকজন ছিনতাইকারীদের ধরতে গেলে একজন ছুরি দিয়ে মাহবুবের মাথায় আঘাত করে। তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে নেয়া হয়।

রায়হান নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, হেমন্ত বাসের জানালা দিয়ে দুই ছিনতাইকারী এক ছাত্রীর ফোন ছিনতাইয়ের চেষ্টা করছিল। জানালা দিয়ে মোবাইল টান দিলে ওই ছাত্রী চিৎকার দেয়। এ সময় মাহবুবসহ কয়েকজন ছিনতাইকারীদের ধরতে গেলে একজন ছুরি দিয়ে মাহবুবের মাথায় আঘাত করে। তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে নেয়া হয়।

ঢাবির শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, বিকেল ৪টার দিকে সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। এদিকে দুই ছিনতাইকারীকে ধরে ধানমন্ডি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে এক ছিনতাইকারীকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

ধানমন্ডি থানা পুলিশ কর্মকর্তা মো. আনিস জানান, ছিনতাইকারীকে পথচারীরা পিঠিয়ে আমাদের হাতে হস্তান্তর করে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন আমরা তাকে মামলা দিয়ে কোর্টে হস্তান্তর করব। তার সঙ্গে আরেকজন ছিল বলে জানা গেছে৷ আমরা খুব দ্রুত তাকেও গ্রেফতার করব৷

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com