যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হত্যার রহস্য উদঘাটন লাশ উদ্ধারের দুই দিনেই

হত্যার রহস্য উদঘাটন লাশ উদ্ধারের দুই দিনেই

বরিশাল প্রতিনিধি :
পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: নাসির-অমির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৯ এপ্রিল
লাশ উদ্ধারের দুই দিনের মাথায় ঝালকাঠির কাঁঠালিয়া থানার বটতলা বাজার থেকে নিহতের বন্ধু শাকির হোসেনকে আটক করেছে র‌্যাব-৮।
নিহত নাসির ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানাধীন বড় কাঁঠালিয়া গ্রামের মৃত আ. মজিদের ছেলে।

আটক মো. শাকির হোসেন (৩৮) ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া এলাকার মো. মাহবুবুর রহমানের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মাদক মামলা রয়েছে।

বরিশাল নগরীর রুপাতলীর র‌্যাব-৮ এর সদর দফতরে বৃহস্পতিবার বিকাল ৫টায় এক প্রেস কনফারেন্সে কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরের খাবার খেয়ে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে কাজের জন্য বাসা থেকে বের হয়েছিলেন নাসির উদ্দিন (৩৩)। এরপর বাড়িতে ফিরে না আসায় রাত ১১টার দিকে নাসিরের কাছে তার স্ত্রী ফোন করে তা বন্ধ পান। এরপর তার সন্ধানে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে এবং কাঁঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই সাথে র‌্যাব-৮ এর কাছে ঘটনা অবহিত করে ভিকটিম ও ইজিবাইক উদ্ধারের জন্য একটি লিখিত অভিযোগ প্রেরণ করা হয়।

পরের দিন ১ মার্চ ইজিবাইক চালক মো. নাসির উদ্দিনের হাতবাঁধা লাশ মশবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়া বন থেকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামির তথ্যমতে, পিরোজপুরের ভাণ্ডারিয়া থানাধীন চরআইল সর্দার বাড়ির সামনে থেকে ইজিবাইক এবং বরগুনা জেলার বামনা এলাকার পাথরঘাটা জয়নগর গ্রামের পুকুর থেকে নাসিরের একটি মোবাইল উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com