শিরোনাম :
গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব চীন সফরে ট্রাম্প ৯ বছর পর পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে অটিজমে আক্রান্তদের আলীকদমে জমি সংক্রান্ত বিরোধে গভীররাতে হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৪. একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাকরি দেওয়ার নামে গোপন আস্তানায় নিয়ে তরুণীকে রাতভর গণধর্ষণ, ভিডিও ধারণ

চাকরি দেওয়ার নামে গোপন আস্তানায় নিয়ে তরুণীকে রাতভর গণধর্ষণ, ভিডিও ধারণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার কথা বলে ঢাকার ধামরাইয়ে এক তরুণীকে গোপন আস্তানায় নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করেছে ৬ বখাটে।
মঙ্গলবার ভোরে ধামরাই উপজেলার সোমভাগ এলাকার চরডাউটিয়া গ্রাম থেকে সংরক্ষিত নারী ওয়ার্ডের মেম্বারের ছেলেসহ ৫ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এক ধর্ষক পলাতক রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন ঢাকার ধামরাই থানার চরডাউটিয়া গ্রামের মো. বদরুউদ্দিনের ছেলে শহীদুর রহমান শহীদ, আব্দুর রাজ্জাক, বানেশ্বর গ্রামের বাসিন্দা ও সংরক্ষিত নারী মেম্বার ছালেহা আক্তারের ছেলে সোহরাব হোসেন, ঝালকাঠির নলছিটি থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে মনিরুল ইসলাম মনির ও বিকাশ। আসামিরা সবাই চরডাউটিয়া এলাকায় বসবাস করে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে ওই ৬ ধর্ষকের নামে। পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে ওই ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, মানিকগঞ্জ জেলার এক তরুণী চাকরি নেয়ার জন্য সাভার উপজেলার আশুলিয়া থানার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় রুম ভাড়া নিয়ে বসবাস করেন। কোথাও তিনি চাকরি না পেয়ে সোমবার বেলা ১১টার দিকে ধামরাইয়ে আসেন। সারাদিন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গেটে ঘুরেও চাকরি পাননি। ফলে হতাশ হয়ে বিকাল ৫টার দিকে তিনি চর ডাউটিয়া এলাকার দীপ টেক্সটাইল মিল এলাকায় যান।

এ সময় চর ডাউটিয়া গ্রামের বদরুদ্দিনের ছেলে শহীদুর রহমান শহীদ ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মনিরুল ইসলাম মনির তাকে আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার কথা বলে তাদের গোপন আস্তানায় নিয়ে যায়। এরপর রাত ৯টার দিকে শহীদ কয়েকজন লোক নিয়ে আস্তানায় প্রবেশ করে ৬ বখাটে মিলে তাকে পালাক্রমে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। এতে সে সংজ্ঞা হারিয়ে ফেললে ধর্ষণকারীরা তাকে ওই আস্তানার পাশে ফেলে রেখে চলে যায়।

রাত ৩টার দিকে স্থানীয় লোকজন এ স্থান দিয়ে যাওয়ার সময় তার গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এরপর তার সংজ্ঞা ফিরে আসলে এ ব্যাপারে ধামরাই থানায় ওই ধর্ষকদের নামে অভিযোগ দায়ের করা হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, চাকরি দেওয়ার কথা বলে ওই তরুণীকে গণধর্ষণ করে ওই সংঘবদ্ধ ধর্ষকরা। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে ওই ধর্ষকদের নামে। অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com