শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জ আড়াইহাজারে ৫ ডাকাতের আদালতে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ আড়াইহাজারে ৫ ডাকাতের আদালতে স্বীকারোক্তি

আড়াইহাজার প্রতিনিধি :

আড়াইহাজারে দুটি বড় ডাকাতির ঘটনায় আদালতে স্বীকারোক্তি দিয়েছে পাঁচ ডাকাত
আড়াইহাজার উপজেলায় চাঞ্চল্যকর দুটি ডাকাতির ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পাঁচ ডাকাত। এরা হলো – বিল্লাল (৪০), এমদাদুল (৩৪), আজগর (৩০), হামিদুল (৪০) ও আলমগীর (২৬)।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডাকাতরা নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, দুপ্তারার বান্টি এলাকার ব্যবসায়ী রুহুল আমীনের বাড়িতে ২৮ ফেব্রুয়ারি রাতে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত সিংহদী এলাকার ডাকাত বিল্লালসহ (৪০) এমদাদুল, আজগর ও হামিদুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। প্রথমে ডাকাত বিল্লাল নিজের অপরাধ স্বীকার করে আদালতকে জানায় যে, ডাকাতিতে অংশ নিয়েছিল ১৫ জন। আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামের কাউছার তাদেরকে ব্যবসায়ী রুহুল আমীনের বাড়ির তথ্য দেয়।
এদিকে, উপজেলার খাগকান্দা ইউনিয়নের মানিকপুরে কৃষক দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১০ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে বুধবার নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সিংহদী এলাকা থেকে গ্রেফতার ডাকাত আলমগীর (২৬)।

সম্প্রতি আড়াইহাজার উপজেলায় কয়েকটি বড় ডাকাতির ঘটনায় পুলিশ প্রশাসন বেশ তৎপর হয়েছে। পুলিশ রাতের টহল বাড়িয়েছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, গত ১ সপ্তাহে আড়াইহাজার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি মামলায় মোট ২৯ জন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্যও অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com