শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে হামলা, গ্রেফতার ৫

কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে হামলা, গ্রেফতার ৫

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা নগরীর চকবাজারে গত ১৩ মার্চ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে হামলার ঘটনায় জড়িত রাজ্জাক গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯টি রামদা ও স্টিলের লাঠি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গ্রুপের প্রধান মো. রাজ্জাক, অন্যতম সদস্য মো. হৃদয়, মো. নিজাম উদ্দিন মিঠু, মো. সজিব মিয়া ও মো. নাজমুল হাসান দীপু।

শুক্রবার বিকেলে র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ মার্চ নগরীর চকবাজার গর্জনখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক গ্রুপ ও রবিন গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। ঐ সময় তারা প্রকাশ্যে দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে মহড়া দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে রাজ্জাক গ্রুপের প্রধানসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধানে অস্ত্রের মহড়া ও হামলা-পাল্টা হামলার সত্যতা পাওয়া গেছে। এছাড়া গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com