যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দাবিতে ধর্মঘট

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দাবিতে ধর্মঘট

নিউজজি প্রতিবেদক

ঢাকা: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন ও ,মাদ্রাসাগুলো জাতীয়করণসহ ৮ দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। সোমবার (২১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান ধর্মঘট থেকে এসব দাবি জানানো হয়। ধর্মঘটে দেশের বিভিন্ন জেলা থেকে ৫ শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক অংশ নিয়েছেন।

ঐক্যজোটের অন্যান্য দাবিগুলো হচ্ছে— স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ডাটাবেজ চূড়ান্ত করা; মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা; রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা; প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করা।

ধর্মঘটে ঐক্যজোটের সদস্য সচিব তাজুল ইসলাম ফরাজী বলেন, আমাদের দাবির বিষয়টি সব মহল স্বীকার করে। কিন্তু এ ন্যায্য দাবি আদায় হচ্ছে না কেন? তা আমরা জানতে চাই। শিক্ষামন্ত্রী যেখানে প্রস্তাবনা দিয়েছে। প্রধানমন্ত্রী সেই প্রস্তাবনা অনুমোদন দিয়েছেন। এর পরও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন পাওয়ায় বাধা কোথায়?

তিনি বলেন, আমাদের দাবি পূরণ না হলে, প্রয়োজনে কাফনের কাপড় পরে রাস্তায় নামব। তবু আমরা দাবি আদায় না করে বাড়ি যাব না। আমাদের শিক্ষকরা অর্থে কষ্টে অনাহারে থাকবে তা আমরা মানবো না।

অন্যান্য মাদ্রাসা শিক্ষকরা বলেন, আমার মানবেতর জীবনযাপন করছি। আমরা না খেয়েও থাকছি। আজ পরিবার ছেড়ে, মাদ্রাসা ছেড়ে আমাদের এখানে বসতে হচ্ছে। আমাদের নানা সমস্যা রয়েছে। তার সমাধানের জন্য বহুবার আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার কথা বলেছি। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তাই আজ আমরা অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছি।

ধর্মঘটে উপস্থিত আছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, সমন্বয়ক আলহাজ্ব কাজী ফয়েজুর রহমান, মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, মো. শামছুল আলম, যুগ্ম সচিব মো. আব্দুস ছত্তার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com