যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজউক কর্মকর্তার ঘুষ দাবি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

রাজউক কর্মকর্তার ঘুষ দাবি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
নকশা অনুমোদন করিয়ে দেওয়ার বিনিময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মকর্তার ঘুষ দাবির অভিযোগ নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে অভিযোগ নিয়ে আলোচনাকালে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। আলোচনা শেষে অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তী বৈঠকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপনের নিদের্শনা দেওয়া হয়।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বজলুল হক হারুন, মো. মনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও ফরিদা খানম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, এক আবাসন ব্যবসায়ীর আনীত অভিযোগ নিয়ে আলোচনাকালে কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত রাজউক চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, সেখানে একজন সরকারি কর্মকর্তা ভবনের নকশা অনুমোদনের জন্য ২৫ লাখ টাকা ঘুষ দাবি করে। এই সাহস সে কোথা থেকে পায়? এ ধরণের অভিযোগ আগেও উঠেছে। কমিটির পক্ষ থেকে লিখিত আবেদনের সঙ্গে দেওয়া তথ্য-প্রমাণ যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত রাজউকের সকল কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংসদীয় কমিটি সবসময়ই স্বোচ্ছার আছে। সংসদীয় কমিটিতে ঘুষ দাবি ছাড়াও অন্যান্য অভিযোগ নিয়ে আলোচনা রয়েছে। রাজউক চেয়ারম্যানকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন। দুর্নীতি করে কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সংসদীয় কমিটিতে উত্থাপিত লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজউক থেকে হোল্ডিং নম্বর ৫৯ ও ৫৯/১ সুভাষ বোস অ্যাভিনিউ, লক্ষ্মীবাজারে একটি দশতলা আবাসিক কাম বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য ভূমি ব্যবহার ছাড়পত্রের অনুমোদন নেওয়া হয়। একই বছর ২ ডিসেম্বর নকশা অনুমোদনের জন্য নির্ধারিত ফিস জমা-রসিদসহ সংশ্লিষ্ট কাগজপত্র ও নকশার কপি রাজউকে জমা দেওয়া হয়। রাজউকের জোনের ৭(১) ও ৭(২) দায়িত্বপ্রাপ্ত অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মো. নুর আলম (ডেভেলপমেন্ট কন্ট্রোল ডিভিশন) নকশাটি অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা না করে কালক্ষেপণ করতে থাকেন। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি নানান অজুহাতে নকশাটি অনুমোদনের জন্য ২৫ লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি।

অভিযোগে আরো বলা হয়, রাজউক কর্মকর্তা নূর আলম ওই এলাকায় নির্মাণাধীন ভবনে বিভিন্ন অজুহাতে কাজ বন্ধ করে তার সহকারীদের মাধ্যমে অফিসে যোগাযোগ ও ফায়সালা করার জন্য চাপ প্রয়োগ ও ভয়-ভীতি দেখান। এ ছাড়া তিনি লক্ষ্মীবাজারের সুভাষ বোস অ্যাভিনিউ ও সূত্রাপুরের তনুগঞ্জ লেনের পৃথক দুটি ১০তলা ভবনকে অবৈধ ভাবে ১২তলা করার সুযোগ দিয়েছেন। এছাড়া লক্ষ্মীবাজার একজনের কাছ থেকে সম্মুখ ভাগের অবৈধ অংশ ভেঙে ঘুষ গ্রহণের মাধ্যমে আবারো পুননির্মাণের সুযোগ দিয়েছেন।

এদিকে বৈঠকে দেশের সকল আবাসিক ও বাণিজ্যিক ভবনসহ হোটেল সমূহে বাধ্যতামূলকভাবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপনের বিধান এবং এসটিপি নির্মাণ সামগ্রীর উপর আমদানি শুল্ক কামানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনার জন্য বলা হয়। এ ছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্প পরিচালনার জন্য পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য সুপারিশ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com