যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২ মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি : মেয়র তাপস

২ মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‌আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি। ১০০ তে ১০০ নম্বর পেয়েছি। আনিসুল হক সাহেবের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি।

মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা অনুষ্ঠিত হয়। ২ ঘণ্টার সভা শেষে দুপুর ২টার দিকে ডিএসসিসি মেয়র তাপস সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ৩০ দিনের মধ্যে ট্রান্সসিলভা আরও নতুন ২০ বাস যাত্রাপথে যুক্ত করবে। জাহান এন্টারপ্রাইজকে ৪০টি প্রস্তাবনা দেয়া আছে। পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত দুরূহ ছিল। সকলের সহযোগিতায় বাস্তবায়ন করতে পেরেছি।
মেয়র বলেন, যাত্রী সেবাটা আমাদের প্রাধান্যের বিষয়। বাস সার্ভিসের যাত্রীরা অত্যন্ত খুশি। তাদের অতিরিক্ত টাকা ও হয়রানির শিকার হতে হচ্ছে না। নির্দিষ্ট জায়গায় থেকে উঠতে পারে আবার নির্দিষ্ট জায়গায় নামতে পারছেন। আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি।

এর আগে, বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকা নগর পরিবহন ইতোমধ্যে প্রশংসিত হয়েছে, সমাদ্রিত হয়েছে। ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। যাত্রীসেবার মান অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ‘আপনারা জানেন আমরা ৫০টি বাস দিয়ে চালু করেছি। এই বাস সংখ্যা বৃদ্ধির জন্য যাত্রীরা উৎসুক হয়ে আছেন। সেটা বৃদ্ধির লক্ষ্যে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। ট্রান্সসিলভা আরও ২০ বাস চালু করতে পারবে। এটা দ্রুত চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। গত সভায় আমারা সিদ্ধান্ত নিয়েছি আরও তিনটি পথ চালু হবে। তিনটি পথ চালুর অগ্রগতি পর্যালচনা করেছি। এই যাত্রাপথগুলোকে আরও সুনির্দিষ্ট করেছি।

মেয়র তাপস বলেন, ‘২২তম যাত্রাপথে ৫০টি বাস সেবা চালু করা হবে। ২৩ নম্বর যাত্রাপথে ১০০টি বাস এবং ২৬ নম্বর যাত্রাপথে ৭৫টি বাস চালু করা হবে। সবমিলিয়ে ২২৫টি বাস চালু হবে। আগামী ৯০ দিনের জন্য সময় দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে। ২০১৯ সালের পরে থেকে এবং নতুন বাস দেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com