যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানী টিপু ও প্রীতিকে গুলি করে হত্যা, বেশ কিছু তথ্য পেয়েছে র‍্যাব

রাজধানী টিপু ও প্রীতিকে গুলি করে হত্যা, বেশ কিছু তথ্য পেয়েছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক:
শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি (২২)। আহত হয়েছেন আরো একজন। এ ঘটনাকে কেন্দ্র করে আসামি শনাক্তের কাজ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্তের কাজ করছে তারা।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংইয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন। তিনি বলেন, শাহজাহানপুর খিলগাঁও রেলগেটের আগে একটি মাইক্রোবাস সিগন্যালে ছিল। সেই মুহূর্তে একজন দুষ্কৃতকারী হেলমেট ও মাস্ক পরা অবস্থায় মাইক্রোবাসটির বাম পাশ দিয়ে গুলি চালায় এবং জাহিদুল ইসলাম টিপু ও তার গাড়িচালক ঘটনাস্থলে আহত হন।

তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, মাইক্রোবাসের ডান পাশে রিকশায় প্রীতি নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। সেখানে স্থানীয়রা তাদের আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কিছু ফুটপ্রিন্ট, আলামত ও সিসিটিভি ফুটেজ পেয়েছি। এ ছাড়া বেশ কিছু মোটিভ র‌্যাবের কাছে এসেছে। এই মোটিভগুলো পর্যালোচনা করছি। যে গুলি করেছে তাকেও সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করছি। র‌্যাব ছাড়াও পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

এদিকে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে থানায় মামলা করেছেন। শুক্রবার সকালে শাহজাহানপুর থানায় করা এ মামলায় তিনি কারো নাম উল্লেখ করেননি।

জানা গেছে, ঘটনার সময় টিপু গাড়িতে ছিলেন। গুলিতে টিপু নিহত এবং গাড়িচালক মনির হোসেন মুন্না (২৬) আহত হয়েছেন। এ ছাড়া শিক্ষার্থী প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com