শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের মশাল মিছিল

ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের মশাল মিছিল

 

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে মশাল মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ মঙ্গলবার মিছিলটি রাত ৮টার দিকে ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মোমেন মিয়া, সানোয়ার হোসেন মিঠু, সাইফুল ইসলাম, সিনিয়র কর্মী এস এম কিবরিয়া, রাকিবুল ইসলাম পলাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শামসুল আরেফিন, সাইফ সবুজ, জাহিদুর রহমান জামাল, সজীব সাজু, জাহিদুল ইসলাম, সাজাদ হোসেন পলাশ, ওলিউর রহমান মোজ্জামেল হক ডেনি, তারিকুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

এ সময় সভাপতি প্রার্থী আরেফিন বলেন, এ রকম মধ্যযুগীয় আচরণ ছাত্রলীগকে ছাড়তে হবে।

কোনোভাবেই ছাত্রসমাজ এবং দেশের মানুষ এমন বর্বর আচরণ সহ্য করবে না। সংগ্রামী সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাইফ মাহমুদ জুয়েল কথা দিয়েছিলেন ছাত্রদল নেতাকর্মীর হামলা হলে পাশে থাকবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। তারা কথা রেখেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলও কর্মী হিসেবে পাশে থাকার অঙ্গীকার করে এবং পাশে থাকবে।
তিনি আরো বলেন, ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করার কোনো অধিকার ছাত্রলীগের নেই। আমরা এমন ঔদ্ধত্য আচরণ সহ্য করব না। আমরা সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে মাঠে থাকব। রক্ত দিয়ে হলেও অধিকার প্রতিষ্ঠা করব।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার অভিমুখে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com