শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাসে নারীকে গণধর্ষণ, দুই ধর্ষক গ্রেফতার

বাসে নারীকে গণধর্ষণ, দুই ধর্ষক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় একটি গণপরিবহনে (বাস) চল্লিশ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় নজরুল ইসলাম (২৬) ও কেফায়েত উল্লাহ তামিম (২১) নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঘাশিরদিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও কেফায়েত উল্লাহ তামিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়য়নের বিয়াল্লিশ্বর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস প্রা. লি. নামক পরিবহনের একটি বাসের চালক ও তামিম বিয়াল্লিশ্বর এলাকায় অবস্থিত তামিম টিম্বার মিলের মালিকের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস প্রা. লি. নামক পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় বাসের মধ্যে ওই নারীকে তিনজন সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পুনরায় তারা ওই নারীকে বিয়াল্লিশ্বর এলাকায় অবস্থিত তামিম টিম্বার মিলে নিয়ে পুনরায় ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ শনিবার রাতে দুই ধর্ষককে গ্রেফতার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, রবিবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com