শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাবি শিক্ষার্থীর লাশ তুলে ময়নাতদন্ত দাবি বাদশাকে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদ,

রাবি শিক্ষার্থীর লাশ তুলে ময়নাতদন্ত দাবি বাদশাকে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদ,

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজধানী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বৃহস্পতিবার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে নিহত শিক্ষার্থী মো. গোলাম মোস্তাকিম শাহরিয়ারের লাশ তুলে ময়নাতদন্ত এবং রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে রাবি ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণাকারীদের শাস্তি দাবি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ’ ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বার্থান্বেষী এক গ্রুপ তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে অবাঞ্ছিত ঘোষণার দুঃসাহস দেখিয়েছে। তার নামে মিথ্যাচার, গুজব রটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এই ধরনের অপচেষ্টা মেনে নেওয়া হবে না। আমরা অবিলম্বে কুটূক্তিকারীদের শাস্তি দাবি করছি। ফজলে হোসেন বাদশা সারাজীবন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বাংলা ভাই ফজলে হোসেন বাদশার মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। ১৯৮০ সালে তিনি রাকসুর ভিপি নির্বাচিত হন।

বক্তারা আরও বলেন, এখন পর্যন্ত নিহত ছাত্র শাহরিয়ারের ময়নাতদন্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র কিভাবে মারা গেল আমাদের জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। কারণ আমরা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। বিশ্ববিদ্যালয়ের সুখ দুঃখ এবং ঐতিহ্যের চিরসাথী আমরা। দ্রুত তার ময়নাতদন্ত করা হোক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সাদাকাত হোসেন খান বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাবির প্রাক্তন ছাত্র অধ্যাপক রতন সিদ্দিকী, কিশোর রায়, তৌহিদুর রহমান, রুচিরা সুলতানা, শান্তি রঞ্জন সরকার, দুলাল চন্দ্র চৌধুরী, মোয়াজ্জেম হোসেন স্বপন, আনিসুর রহমান শিবলু, বেনজির আহমেদ, অতুলন দাস আলো, আদিতি আদৃতি সৃষ্টি, মুর্শিদা নাহার, নির্মল হালদার মিলন, আব্দুল আহাদ মিনার, মিনহাজ সেলিম, শাহিনুর রহমান শাহীন প্রমুখ।

গত ১৯ অক্টোবর রাত ৮টার দিকে হলের তৃতীয় তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মো. গোলাম মোস্তাকিম শাহরিয়ার। তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ক্ষুব্দ রাবি শিক্ষার্থীরা ওই রাতে রামেকে উপস্থিত হয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনেন। পরে রামেকের ইন্টার্ন চিকিৎসকেরা লাঞ্ছনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন। নিহত শিক্ষার্থীকে নিয়ে গত ২২ অক্টোবর রামেকের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধনে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘ছেলেটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে, এটা প্রমাণিত। ছাত্ররা তাকে হত্যা করে তাকে (রামেকে এনেছে। ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। কবর থেকে মরদেহ তুলে পোস্টমর্টেম করা হোক।’

এই বক্তব্যরে প্রতিবাদে গত ২২ অক্টোবর বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এক মানববন্ধনে ফজলে হোসেন বাদশাকে রাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com