যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় বেড়েছে ১৬ শতাংশ

তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় বেড়েছে ১৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ বেড়েছে ১৬ শতাংশের মতো। ৬৭ হাজার ১২৪ কোটি টাকা আদায় হয়েছে এ সময়। গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা ৯ হাজার ১০০ কোটি টাকা বেশি। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয় ৫৮ হাজার ২৪ কোটি টাকা।
একক মাস হিসেবে গত সেপ্টেম্বরে প্রায় ২৬ হাজার ৮৩৪ কোটি টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর। গত বছরের একই মাসের তুলনায় যা সাড়ে ৭ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে আদায় হয়েছিল ২৪ হাজার ৯২২ কোটি টাকা।

সাম্প্রতিক সময়ে আমদানি অনুৎসাহিত করতে কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। আমদানি শুল্ক্ক আদায়ে এর প্রভাব পড়েছে। সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের চেয়ে এটি কমেছে ৬ শতাংশ। পরিমাণে কমেছে প্রায় ২০৪ কোটি টাকা। অবশ্য গোটা প্রান্তিকে আমদানি শুল্ক্ক বেড়েছে ১৭ শতাংশ। অর্থবছরের তিন মাসে আয়কর থেকে আহরণ বেড়েছে প্রায় ১৩ শতাংশ। ভ্যাট আদায় বেড়েছে সাড়ে ১৫ শতাংশ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com