যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা শিক্ষক সমিতির নির্বাচনে এক পক্ষের বাধা

কুমিল্লা শিক্ষক সমিতির নির্বাচনে এক পক্ষের বাধা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণে বাধা দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ না করা শিক্ষকদের পক্ষ। আজ বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন হওয়ার কথা থাকলেও উদ্ভুত পরিস্থিতিতে নিজেদের কার্যক্রম চালাতে পারছে না নির্বাচন কমিশন।

সকাল ৯টা থেকে ভোটগ্রহণের কথা ছিল। তবে শিক্ষকদের হট্টগোলের কারণে এ সংবাদ লেখা পর্যন্ত (বেলা সোয়া ১২টা) এখনো ভোট দিতে পারেননি কেউ। একপক্ষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করলেও দরজায় দাঁড়িয়ে বাধা দিচ্ছেন নির্বাচনে অংশ না নেওয়া পক্ষ।

নির্বাচনে বাধা দেওয়া বঙ্গবন্ধু পরিষদের একাংশের (ওমর-জাহিদ সমর্থিত) জিজ্ঞাসা, শিক্ষকদের নির্বাচন সাধারণত শিক্ষক লাউঞ্জেই হয়ে থাকে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে কেন?

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানের জানান, শিক্ষক লাউঞ্জে নির্বাচনের অনুমতি তাঁরা চেয়েছিলেন। প্রশাসন তাঁদেরকে অনুমতি না দেওয়ায় এবং বৃহস্পতিবার সশরীরে ক্লাস বন্ধ থাকায় তাঁরা বিজ্ঞান অনুষদের শ্রেণিকক্ষে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে বুধবার রাতেই সকল বিভাগীয় প্রধানকে মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে।

২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ ও কমিশন গঠনে শিক্ষক সমিতির গঠনতন্ত্রের তোয়াক্কা করা হয়নি দাবি করে শুরু থেকেই নির্বাচনের বিরোধিতা করে আসছে ওমর-জাহিদ সমর্থিত শিক্ষকরা। এ দলের শিক্ষকরা ক্যাম্পাসে উপাচার্যপন্থী হিসেবে পরিচিত। নির্বাচনে তাঁরা অংশগ্রহণ না করলেও বঙ্গবন্ধু পরিষদের আরেকটি অংশ (সাইদুল-মুর্শেদ সমর্থিত) নির্বাচনে পূর্ণ প্যানেলে অংশগ্রহণ করছে। এ পক্ষটি বর্তমান শিক্ষক সমিতির নেতৃত্বে আছে। এছাড়া সাতটি পদে প্রতিদ্বন্ধিতা করছেন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা। শিক্ষক সমিতির দাবি, তারা গঠনতন্ত্র পূর্ণাঙ্গ অনুসরণ করেই নির্বাচনের তারিখ নির্ধারণ ও কমিশন গঠন করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com