শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শীর্ষ বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

শীর্ষ বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

বাণিজ্য ডেস্ক:

প্রতীকী ছবি

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। সুদের হার বৃদ্ধি কিছুটা শ্লথ হয়ে আসায় বিনিয়োগ বাড়ছে মূল্যবান এই ধাতুতে।

অন্যদিকে করোনার বিধি-নিষেধ আরও শিথিল করেছে চীন। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম।

গত মঙ্গলবার বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয়েছে ১৮০৬ ডলার। এর পাশাপাশি অগ্রিম বাজারে স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয় ১৮১৬ ডলার।
মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ঘন ঘন সুদের হার বাড়াতে থাকলে ডলার শক্তিশালী হয়ে ওঠে। এতে স্বর্ণে বিনিয়োগ কমে যায় এবং মূল্যবান এ ধাতুর দাম পড়ে যায়।

গত সেপ্টেম্বরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে দুই বছরে সর্বনিম্ন হয়েছিল। কিন্তু বিশ্ব মন্দার আশঙ্কায় ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি কিছুটা শ্লথ হওয়ায় আবারও স্বর্ণে বিনিয়োগ বাড়ছে। ফলে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে স্বর্ণের দাম প্রায় ২০০ ডলার বেড়ে যায়।

বিশ্বের শীর্ষ ভোক্তা দেশ চীন জানায়, আগামী ৮ জানুয়ারি থেকে দেশে আসা ভ্রমণকারীদের আর কোয়ারিনটাইনে যেতে হবে না। ফলে সীমান্ত কড়াকাড়ি কিছুটা কমছে, ২০২০ সাল থেকে যা অনেকটাই বন্ধ ছিল। এতে দেশটিতেও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বাড়ার সুযোগ তৈরি হলো। এই পদক্ষেপ স্বর্ণের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখছে।

ওসিবিসি এফএক্স স্ট্র্যাটেজিস্ট ক্রিস্টোফার ওংগ বলেন, “ফেডারেল রিজার্ভের আগ্রাসী সুদের হার বৃদ্ধির কারণে ২০২২ সালের বেশির ভাগ সময় স্বর্ণ দুর্বল ছিল। এ সময় ইয়েল্ড ও ডলার শক্তিশালী হয়। কিন্তু ফেড এখন আবার সুদের হার বৃদ্ধিতে কিছুটা শিথিলতা প্রদর্শন করছে, এ কারণেই স্বর্ণের দাম বাড়ছে। সূত্র: রয়টার্স

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com